যেসব কারণে হরতাল আর আমাদের মাঝে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

. লাইফ সাপোর্টে থাকা হরতালকে পেট্রলবোমা নামক ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল| কিন্তু পেট্রলবোমা নামক ওষুধের কার্যকারিতা লোপ পাওয়ায় হরতালকে মৃত ঘোষণা করা হয়েছে|
. পাইকারি জিনিসের দাম কম হয়| পাইকারি হারে হরতাল দেওয়ায় জনগণের কাছে হরতালের মূল্য কমে গেছে| তাই হরতালের মূল্য বাড়াতে কিছুদিন বিরতি দেওয়া হয়েছে|
. রাজনৈতিক কর্মসূচিতে চমক থাকা আবশ্যক| তাই ২০-দলীয় জোট হঠাৎ হরতালে বিরতি দিয়ে দেশবাসীকে বড় বিশাল এক চমক উপহার দিয়েছে|
. কয়েক সপ্তাহ টানা ডে-নাইট ডিDwU KGi হরতাল ক্লান্ত এবং অসুস্থ| তাই হরতালকে কিছুদিন ছুটি দেওয়া হয়েছে অসুস্থতা ও ক্লান্তি দূর করতে |
. হরতালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে! তাই গ্রেপ্তার এড়াতে হরতাল আত্মগোপন করেছে|
. আগে হরতালে রাস্তায় ক্রিকেট খেলা হতো| অথচ এখন বিশ্বকাপ ক্রিকেট চললেও রাস্তায় হরতালের দিন যানজট লেগে থাকে| তাই ক্ষোভে, দুঃখে হরতাল AvñGMvcGb ˆMGQ|