যোগ্যতাভিত্তিক প্রশ্ন: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক: হেলাল
মাসুক: হেলাল

প্রিয় শিক্ষার্থী, প্রতিটি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ থাকছে গণিত বিষয়ের ওপর আলোচনা।
গণিত:
২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের ১০টি থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ১০টির মধ্যে পাঁচটি প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক আর চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) থেকে একটি সমস্যা থাকবে যোগ্যতাভিত্তিক। যেমন-
# ১ নম্বর প্রশ্নের কোনো প্রশ্ন যদি এমন হয়—
১. ক) সামান্তরিক ও আয়তের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান?
ক. কর্ণদ্বয় সমান খ. কোণগুলো সমান
গ. বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ঘ. বাহুগুলো সমান
স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর হবে- গ. বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল
# ‘সংক্ষেপে উত্তর দাও’ প্রশ্নটি যদি এমন হয়—
২. ক. চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত?
খ. বিন্যস্ত উপাত্ত বলতে কী বোঝো?
গ. অপু, তপু, রীনা, বীনা ও অতশীর বয়স যথাক্রমে ১০, ১১, ১২, ১৩ ও ১৪ বছর হলে তাদের গড় বয়স কত?
ঘ. — ঙ. — চ. — ছ. — জ. — ঝ. — ঞ. — ইত্যাদি প্রশ্ন।
উত্তর: ক. ১০০০০
খ. যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলা হয়।
গ. ১২ বছর ঘ. — ঙ. — . . . .।
৩ নম্বর (নমুনা) প্রশ্ন:
১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা। ১টি কলমের মূল্য ২৫ টাকা হলে— ২৫= ১০ 
ক. তিনটি কলমের মূল্য কত?
খ. ছয়টি কলমের মূল্য কত?
গ. ১২টি খাতার মূল্য কত?
ঘ. ছয়টি খাতার মূল্য কত?
ঙ. একটি খাতা ও একটি কলমের মূল্যের পার্থক্য কত?

৩ নম্বর প্রশ্নের উত্তর:
ক.
১টি কলমের মূল্য ২৫ টাকা
 ৩ ” ” (২৫  ৩) টাকা
= ৭৫ টাকা
খ.
১টি কলমের মূল্য ২৫ টাকা
 ৬ ” ” (২৫  ৬) টাকা
= ১৫০ টাকা
গ.
১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা
৬টি কলমের মূল্য (-)১৫০ টাকা
 ১২টি খাতার মূল্য = ৪৮০ টাকা
ঘ.
১২টি খাতার মূল্য ৪৮০ টাকা
 ১ ” ” (৪৮০ ১২) টাকা
= ৪০ টাকা
 ৬ ” ” (৪০  ৬) টাকা
= ২৪০ টাকা
ঙ.
১২টি খাতার মূল্য ৪৮০ টাকা
 ১ ” ” (৪৮০  ১২) টাকা
= ৪০ টাকা
এখন,
১টি খাতার মূল্য ৪০ টাকা
১টি কলমের মূল্য ২৫ টাকা
 পার্থক্য = ১৫ টাকা
অতএব ১টি খাতা ও ১টি কলমের মূল্যের পার্থক্য ১৫ টাকা।