যোগ্যতাভিত্তিক প্রশ্ন: ধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, প্রতিটি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ থাকছে ইসলাম ও হিন্দুধর্ম বিষয়ের ওপর আলোচনা।
ইসলাম ও নৈতিক শিক্ষা
ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যা প্রশ্নপত্রে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ হিসেবে। ৪ নম্বরে থাকবে কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন। এর মধ্যে দুটি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক যা অবশ্যই উত্তর করতে হবে।
নিচে নেপ প্রণীত ১ নম্বর প্রশ্ন ও সঠিক উত্তর (নমুনা হিসাবে ৪০টির মধ্যে নিচে ৫টি প্রশ্ন) দেওয়া হলো।
 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১) কোনটি মানুষ তৈরি করতে পারে না?
ক) পুকুর খ) উদ্যান গ) সমুদ্র ঘ) উড়োজাহাজ
২) লন্ডনের পূর্বে পবিত্র কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক) পশ্চিম খ) দক্ষিণ গ) উত্তর ঘ) পূর্ব
৩) একজন মুসলমান বাড়ি থেকে কত মাইল দূরে গমন করলে সে কসর নামাজ পড়বে?
ক) ৪০ মাইল খ) ৪৮ মাইল
গ) ৫৬ মাইল ঘ) ৭২ মাইল
৪) আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেছিলেন?
ক) একজন খ) দুইজন গ) তিনজন ঘ) চারজন
৫) হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা মারা যান তাঁর-
ক) জন্মের পূর্বে খ) জন্মের তিন মাস পর

গ) জন্মের ছয় মাস পর ঘ) জন্মের নয় বছর পর
সঠিক উত্তর: ১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ক ।
# বহুনির্বাচনী যোগ্যতাভিত্তিক প্রশ্নে যদি এমন হয়:
১) একজন মুসলমান বাড়ি থেকে কত মাইল দূরে গমন করলে সে কসর নামাজ পড়বে?
ক) ৪০ মাইল খ) ৪৮ মাইল
গ) ৫৬ মাইল ঘ) ৭২ মাইল।
এই প্রশ্নটি মন দিয়ে পড়লে উত্তরটি খুব সহজেই তোমার মনে এসে যাবে। কারণ, তুমি পাঠ্যবইতে পড়েছো ৪৮ মাইল দূরত্বে কোনো ব্যক্তি ভ্রমণ করলে কসর নামাজ করতে হয়।
এখন তো খুব সহজেই তুমি উত্তরটা পেয়ে গেলে! অর্থাৎ সঠিক উত্তরটি হবে: খ) ৪৮ মাইল।
# ৪ নম্বর কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে ১০টির মধ্যে ৮টির উত্তর লিখতে হবে। প্রথম ক ও খ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। এ দুটি প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে। একটি প্রশ্ন যদি এমন থাকে—
৪। ক) ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল সম্পর্কে লিখ।
ওপরের কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা উত্তর
নিচে দেওয়া হলো:
৪। ক) পাঁচটি সুফল নিচে দেওয়া হলো।
১. আল্লাহ তাআলা আমাদের বিপদাপদ থেকে রক্ষা করবেন
২. আল্লাহ তাআলা খুশি হন
৩. দুনিয়ার জীবন সুখের হয়
৪. মানসিক শান্তি লাভ করা যায়
৫. পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যা প্রশ্নপত্রে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ হিসেবে। ৪ নম্বরে থাকবে কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন। এর মধ্যে দুটি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক যা অবশ্যই উত্তর করতে হবে।
নিচে নেপ প্রণীত ১ নম্বর প্রশ্ন ও সঠিক উত্তর (নমুনা হিসাবে ৪০টির মধ্যে ৫টি প্রশ্ন) দেওয়া হলো।
 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১) জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন—
ক) দেবতারূপে খ) ভ্রমররূপে
গ) মনরূপে ঘ) আত্মরূপে
২) ‘বন্ধুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’ —কথাটি কে বলেছেন?
ক) রামকৃষ্ণ পরমহংসদেব খ) স্বামী বিবেকানন্দ
গ) স্বামী লোকনাথানন্দ ঘ) স্বামী পূর্ণানন্দ
৩) ঈশ্বরের সাকার রূপ হলো—
ক) ভগবান খ) দেব-দেবী গ) গ্রহ ঘ) নক্ষত্র
৪) বিষ্ণুর অবতার কয়টি
ক) আটটি খ) নয়টি গ) দশটি ঘ) এগারটি
৫) পরশু শব্দের অর্থ হলো-
ক) লাঙ্গল খ) খড়গ গ) চক্র ঘ) কুঠার।
সঠিক উত্তর: ১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ।
# ৪ নম্বর কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে ১০টির মধ্যে ৮টির উত্তর লিখতে হবে। প্রথম ক ও খ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। এ দুটি প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে। একটি প্রশ্ন যদি এমন থাকে—
৪। ক) আমরা জীব সেবা কেন করব? জীব সেবার চারটি কারণউল্লেখকর।

ওপরের কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা উত্তর
নিচে দেওয়া হলো:
৪। ক) জীব সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। তাই আমরা জীব সেবা করব।
জীবসেবার চারটি কারণ—
(১) ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য।
(২) নিজের ও সমাজের মঙ্গলের জন্য।
(৩) তাঁর (ঈশ্বরের) করুণা লাভের জন্য।
(৪) ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য।

[বৌদ্ধধর্ম এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ প্রশ্নের নিয়মও একই রকম হবে। ]

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা