যৌতুকীয় কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেয়াই সাহেব, আমি সব সময় যৌতুকের বিপক্ষে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলের বিয়েতে আপনার ওপর কোনো চাপ সৃষ্টি করব না। শুধু আপনার মেয়েকে ১০ ভরি স্বর্ণ আর জামাইকে একটা মোটরসাইকেল দেবেন। আর আপনার বেয়াইনের জন্য একটা এলসিডি টেলিভিশন, সঙ্গে একটা ফ্রিজ। মেয়ের ঘর সাজানোর জন্য কিছু ফার্নিচার দিলে তো সোনায় সোহাগা! আর আর...

...আর একটা মামলাও দিয়ে দিই, কী বলেন?

বিয়ের সময় যৌতুক নিয়েছিলি?
আরে না, আমার জন্য কিছু নিইনি। শুধু বউয়ের জন্য সামান্য গয়না আর তার স্বামীর জন্য একটা মোটরসাইকেল আর তার ব্যবসার জন্য লাখ দশেক টাকা নিয়েছি।

আমি আগামী মাস থেকে যৌতুকবিরোধী আন্দোলনে নামব। কী বলেন?
কেন, এ মাসে নামবেন না কেন?
এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে তো, তাই।