যৌথ বিনিয়োগে হচ্ছে তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে ড্যাফোডিল গ্রুপ। এ ব্যাপারে গত সপ্তাহে জাপানি কোম্পানি বাংলাদেশ বিজনেস পার্টনারের (বিবিপি) সঙ্গে একটি চুক্তি হয়েছে। এতে ড্যাফোডিল গ্রুপের পরিচালক মো. সাব্বির আহমেদ ও বিবিপি অ্যাডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি সই করেন।
এই চুক্তির ফলে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট স্থাপন করা হবে। প্রস্তাবিত ড্যাফোডিল জাপান ইনস্টিটিউট অব টেকনোলজির (ডিজেআইটি) পরিচালনা পর্ষদে আছেন গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসালটিংয়ের সাবেক পার্টনার সেগিও কিজাকি এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষ দিকে কার্যক্রম চালু করবে। —বিজ্ঞপ্তি