যৌথ বিনিয়োগে চালু হলো ডেটাসফট অ্যারাবিয়া
দুবাইয়ে বসে বাংলাদেশিদের সম্পর্কে আমার ধারণা ছিল পরিচ্ছন্ন কর্মী বা শ্রমিকের কাজই বোধহয় করে তারা। কিন্তু ঢাকায় এসে তথ্যপ্রযুক্তিবিদ, ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আমার ভুল ভেঙেছে। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথভাবে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের একটি নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতি জানান আবুধাবি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পচিলক খামিস বু হারুন আল শামসি।ডেটাসফট অ্যারাবিয়া লিমিটেড লাইবিলিটিস কোম্পানি (এলএলসি) নামের নতুন এ প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে চুক্তিও হয়েছে গতকাল। দুবাইয়ে এ প্রতিষ্ঠানের প্রতিনিধি খামিস বু হারুন আল শামসি, আলী আবদুল্লাহ বু হারুন এবং ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান চুক্তিপত্রে সই করেন।নবগঠিত প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের প্রোগ্রাম, ব্রোকারেজ হাউস ও ব্যাংকে ব্যবহূত প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করবে বলে জানালেন ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের যাত্রা শুরুর মাধ্যমে, সফট্ওয়্যারের এক বিশাল বাজার তৈরি হবে। অনেক কর্মী কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সঙ্গে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। আর বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। সফটওয়্যার খাতে আমাদের যে দক্ষ জনগোষ্ঠী আছে তা সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিস্তার লাভ করবে। সফটওয়্যার আউটসোর্সিং, সফটওয়্যার খাতে দক্ষ রপ্তানিসহ তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আবুধাবি রিজিওনাল ইনভেস্টের পরিচালক আলী আবদুল্লাহ বু হারুন জানালেন দুই দেশের জন্য এটা ভালো কাজ হবে। বাংলাদেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে আরব বিশ্বে এ প্রতিষ্ঠানের কর্ম ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানে বক্তারা জানান, আবুধাবি মধ্যপ্রাচ্যসহ উত্তর আফ্রিকায় সফটওয়্যার রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। —ফেরদৌস ফয়সাল