যৌথভাবে কাজ করবে সিটিও ফোরাম ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, গোলটেবিল বৈঠক, কর্মশালায় যৌথভাবে কাজ করবে সিটিও ফোরাম বাংলাদেশ ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি)। এ বিষয়ে গতকাল মঙ্গলবার সিটিও ফোরাম বাংলাদেশ এবং আইইউবির মধ্যে চুক্তি সই হয়েছে। সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার এবং  আইইউবির উপাচার্য এম ওমর ইজাজ রহমান চুক্তিপত্রে সই করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য লুনা শামসুদ্দোহা, কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক আলী সিহাব, মাহাদী হাসান, সিটিও ফোরাম বাংলাদেশ সহসভাপতি মো. মোছলেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  —বিজ্ঞপ্তি