রংপুর গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্নার
রংপুরে গণগ্রন্থাগারে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু হয়েছে। গতকাল বুধবার মোবাইল ফোন সংযোগ দাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সহায়তায় এই গ্রন্থাগারে ‘রবি ইন্টারনেট কর্নার’ উদ্বোদন করেন রংপুর গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্নারের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, রংপুর গণগ্রন্থাগারে পড়তে আসা শিক্ষক, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক এবং সাধারণ মানুষ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবর, রংপুর গণগ্রন্থাগারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আবেদ হোসেন, গ্রন্থাগারিক ফিরোজা পারভীন, রবির রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক তানভীর কাদেরীসহ অনেকে।বিভাগীয় শহরগুলোর গণগ্রন্থাগারে বিনা মূল্যে ইন্টারনেট সেবার অংশ হিসেবে পর্যায়ক্রমে গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন সব বিভাগীয় শহরে গণগ্রন্থাগারে রবি ইন্টারনেট কর্নার স্থাপন করা হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, রংপুর