রংপুরে ওয়েব পোর্টাল তৈরির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলছে। গত শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের উপপরিচালক রঞ্জিত কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম খোরশেদ আলম। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নিয়েছেন। আজ শেষ হচ্ছে এ কর্মশালা।—নিজস্ব প্রতিবেদক, রংপুর