রংপুরে কম্পিউটার সোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি-সেবা নিশ্চিত করতে বিভাগীয় শহর রংপুরে যাত্রা শুরু করল কম্পিউটার সোর্স। গত শনিবার প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শহরের স্টেশন রোডের শাপলা চত্বরে এই শাখার উদ্বোধন করেন। এ সময় কম্পিউটার সোর্সের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন রংপুরের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, মার্ক কম্পিউটারর্স অ্যান্ড ইলেক্ট্রনিক্সের পরিচালক আক্তারুজ্জামান পাঠান, সিগেট টেকনোলজির পরিচালক মকসুদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। এই শাখা থেকে কম্পিউটার সোর্সের আমদানি করা সব ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, কম্পিউটার পণ্য ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেনা যাবে। —বিজ্ঞপ্তি