রংপুরে স্মার্ট টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন রংপুরের বিশিষ্ট সমাজসেবক মোক্তার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম শফিক-উল-হকসহ অনেকে। বৃহত্তর রংপুর অঞ্চলের ডিলারদের এ শাখা থেকে কম্পিউটারসামগ্রী সরবরাহ করা হবে। —বিজ্ঞপ্তি