রইল বাকি ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর দ্বিতীয় পর্যায়ের বিচারকাজের ফল প্রকাশ করা হয়েছে গতকাল রোববার। গত শুক্রবার ঢাকায় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে ৩৫টি দল বিচারকদের সামনে নিজেদের তৈরি অ্যাপস উপস্থাপন করে। এর মধ্যে ১৫টি দল পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। গতকাল সন্ধ্যায় এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। নির্বাচিত এ দলগুলো নিয়েই শুরু হবে পরবর্তী পর্যায়ের গ্রুমিং সেশন ও উপস্থাপনা।
নির্বাচিত দলগুলো হলো: আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেজি কোডারস (অ্যাপস: লুডু); ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের দল ওমলেট (সিক্রেট ট্রেজার); ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টস (কার্ড রেভল্যুশন), মায়ারমিডনস (বিদ্যুৎ সমাচার); ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ও ঢাবি শিক্ষার্থীদের দল নাইট কোডার (খেলতে খেলতে শেখা); এআইইউবির আনরুলি (গেট ব্যাক আওয়ার চাইল্ডহুড); বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাবি শিক্ষার্থীদের দল লাটিম এক্স (ড্রাগ অ্যান্ড ড্রপ); ঢাবির ডিইউ ড্রিমারস (সহজ সঞ্চয়) ও আইআইটি কিটক্যাটস (স্মার্ট এলসিসি); বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইআরএস (শেয়ার মাই রুম); ঢাবি, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল নোয়েসিস (রিয়েল এস্টেট অ্যাপ); ঢাবি ও এনইউবি শিক্ষার্থীদের দল টিম পিওরিটি (হজ উইজার্ড); রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসপিএম (পিঠা-পুলি), অ্যান্ড্রু ব্যাবনস (মা ও শিশু) এবং ঢাবির দল রিটার্ন ওয়ান (ফায়ার ফাইটার)।
গত বছরের জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ৮০৫টি অ্যাপসের ধারণাপত্র জমা পড়েছিল।
বিস্তারিত ফলাফল জানা যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।
—মো. রাফাত জামিল