রকমারিতে অনলাইন বইমেলা শুরু

অনলাইনে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাস উপলক্ষে অনলাইনে বইমেলার আয়োজন করেছে রকমারি ডটকম (rokomari.com)। ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২’ নামের এ মেলায় ২৫ শতাংশ ছাড়ে নতুন বই কেনা যাবে। বইয়ের দাম ডিজিটাল লেনদেন সেবা নগদের মাধ্যমে পরিশোধ করলে আরও ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ‘বর্ণমালা’ অফারের মাধ্যমে স্মার্টফোন ও মোটরবাইক জেতারও সুযোগ মিলবে।

১১তমবারের মতো আয়োজিত এ মেলা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সরকারের অঙ্গীকার পূরণ করতে বড় ভূমিকা রাখছে রকমারি। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতেও উৎসাহিত করেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর অনলাইনে বইমেলার আয়োজন করছে রকমারি। অমর একুশে গ্রন্থমেলায় অনেক পাঠক ইচ্ছা থাকলেও আসতে পারেন না। দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের বই কেনার ইচ্ছা পূরণ করছে অনলাইন এ বইমেলা। রকমারিতে এখন ৮ হাজার প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত প্রায় ৮ হাজার লেখকের বই রয়েছে।