রকমারিতে ছায়ানটের বই ও সিডি-ডিভিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট এবং ই-কমার্স সাইট রকমারি ডট কমের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন ছায়ানটের পক্ষে খায়রুল আনাম শাকিল এবং রকমারির মাহমুদুল হাসান। এই চুক্তির ফলে এখন থেকে ছায়ানটের যেকোনো অডিও গানের সিডি-ডিভিডি, বই ইত্যাদি পণ্য রকমারি ডট কম থেকে কেনা যাবে। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই শুদ্ধ সংস্কৃতিপ্রেমীরা ঘরে বসেই ছায়ানট প্রকাশিত সবকিছুই সংগ্রহ করতে পারবেন।
রকমারির ওয়েব ঠিকানা: www.rokomari.com । ১৬২৯৭ ফোন নম্বরে কল করেও চাহিদা জানানো যাবে।
—বিজ্ঞপ্তি