রকমারিতে বইমেলার কমিশন মার্চ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলা ২০১৩ শেষ হওয়ার পর অনলাইন বইমেলার আয়োজন করেছে বই কেনার অনলাইন দোকান রকমারি। এই সাইটের মাধ্যমে মার্চজুড়ে বই কেনা যাবে বইমেলার দামে, অর্থাৎ যেকোনো বই ২৫ শতাংশ কমিশনে কেনার সুযোগ রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে এই সুযোগ নেওয়া যাবে। রকমারি বাংলাদেশের যেকোনো প্রান্তে বই পৌঁছানোর জন্য নেওয়া হবে মাত্র ৩০ টাকা। বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ তো আছেই। রকমারির ওয়েব ঠিকানা: www.rokomari.com। আবার ০১৫১৯৫২১৯৭১-৫ নম্বরে ফোন করেও বই কেনা যাবে। —বিজ্ঞপ্তি