রকমারির এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডট কমের (www.rokomari.com) দুই বছরে পা দিয়েছে। গত শনিবার ওয়েবসাইটটির এক বছর পূর্তি উপলক্ষে ধানমন্ডির অয়েস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ, কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, প্রথম আলো ব্লগের একদল ব্লগারসহ বিভিন্ন প্রকাশনীর প্রকাশকেরা। রকমারি ডট কমের প্রধান নির্বাহী মাহমুদুল হাসান জানান, ২০১২ সালে রকমারি প্রায় ২০ হাজার মানুষের কাছে ৫০ হাজার বই পৌঁছে দিয়েছে। আমরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে চাই। উল্লেখ্য, ঘরে বসেই বই কেনার সুবিধা নিয়ে গত বছর চালু হয় রকমারি ডট কম। এতে যে কেউ বই কেনার ফরমায়েশ দিলে বই হাতে পাওয়ার পর অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। —নিজস্ব প্রতিবেদক