রকেট ইন্টারনেট গড়বে নতুন ১০ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রকেট ইন্টারনেট
রকেট ইন্টারনেট

আগামী বছরে নতুন ১০টি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেবে রকেট ইন্টারনেট। বিশ্বব্যাপী ই-কমার্সের উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রকেট ইন্টারনেট। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রকেট ইন্টারনেটের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। ২০০০ সালে ইউরোপের শেয়ারবাজারে তালিকাভুক্তির পর গত মাসে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বোচ্চ বেড়েছে।

এ বছরের প্রথমার্ধে রকেট ইন্টারনেটের কোম্পানিগুলোর গড় প্রবৃদ্ধি ১০৪ শতাংশ পর্যন্ত হয়েছে। বাংলাদেশে রকেট ইন্টারনেটের উদ্যোগ হিসেবে বলা যেতে পারে লামুডি, কারমুডির মতো প্রতিষ্ঠানের নাম।