রক্তদাতাদের সন্ধানে অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’ নামের অ্যাপ তৈরি করেছে তরুণদের একটি সংগঠন।
‘ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’ নামের অ্যাপ তৈরি করেছে তরুণদের একটি সংগঠন।

জরুরি রক্তের প্রয়োজনে ‘ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি অ্যাপ তৈরি করেছেন সেখানকার একদল তরুণ স্বেচ্ছাসেবক। ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া মূলত ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের একটি সংগঠন। ২০১৫ সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। জরুরি রক্তের প্রয়োজনে সহজে যোগাযোগ করতে অ্যাপটি তৈরি করা হয়েছে। গুগল প্লে স্টোরে ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া লিখলে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

সংগঠনটির সভাপতি ইফতি মাহমুদ বলেন, সংগঠনটি বিভিন্ন স্কুল, কলেজে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে বিভিন্ন সচেতনতামূলক কাজ করছে। ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী করে তোলার কাজ চলছে। এতে ৫০০ জনের বেশি স্বেচ্ছা রক্তদাতা রয়েছেন। দুই হাজারের বেশি মানুষকে এ কর্মসূচির মাধ্যমে রক্ত দেওয়া হয়েছে।

অ্যাপটির ডাউনলোড লিংক https://play. google. com/store/apps/details? id=com. sourcezero. blood&hl=en