রক্তদাতার সন্ধানে 'ব্লাড হিরো' অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীতে ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠানে ব্লাড হিরো অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ক্রিয়েটিভ আইটি। ছবি: ক্রিয়েটিভ আইটির সৌজন্যে।
বনানীতে ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠানে ব্লাড হিরো অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ক্রিয়েটিভ আইটি। ছবি: ক্রিয়েটিভ আইটির সৌজন্যে।

জরুরি প্রয়োজনে রক্তদাতার তথ্য জানাতে পারবে ‘ব্লাড হিরো’ নামের একটি অ্যাপ্লিকেশন। প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির তৈরি এই অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করা যাবে। গতকাল রোববার ‘ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ উপলক্ষে এই অ্যাপটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
‘ব্লাড হিরো’ অ্যাপ প্রসঙ্গে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, খুব দরকারি অ্যাপ এটি। ক্রিয়েটিভ আইটির মোবাইল অ্যাপ বিভাগের পাঁচজনের একটি দল তৈরি করেছেন যুগোপযোগী এই অ্যাপ। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ব্লাড হিরো অ্যাপটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই সেবা আরও বাড়ানো হবে এবং অ্যাপটি জনপ্রিয় করার চেষ্টা চালানো হবে।
অ্যাপটিতে থাকছে নির্দিষ্ট গ্রুপের রক্ত সংগ্রহে রক্তদাতাদের গ্রুপ ও এলাকাভিত্তিক তথ্য। এতে জিপিআরএস যুক্ত থাকায় নির্দিষ্ট এলাকার প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতাদের খুঁজে পাওয়া যাবে। রক্তদাতাদের সঙ্গে সরাসরি ভয়েস অথবা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পরিচিতজনদের তালিকা সংরক্ষণও করা যাবে। নিরাপত্তাজনিত কারণে চাইলে রক্তদাতা নিজের মোবাইল নম্বরটি গোপন রাখতে পারবেন। মনির হোসেন রক্তদাতাদের তালিকা নিয়মিত হালনাগাদ করার কথাও বলেন।