রক্তের অনুপ্রেরণায় প্লাস্টিক!

সম্প্রতি গবেষকরা রক্ত থেকে অনুপ্রেরণা তৈরি বিশেষ ধরনের প্লাস্টিক তৈরির দাবি করেছেন। এই প্লাস্টিক ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা দাবি করেছেন, বিশেষ ধরনের এই প্লাস্টিক দিয়ে তৈরি ফোনের কাঠামো কিংবা টেনিসের র্যাকেটে যদি চিড় ধরে তবে তা স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। এই পলিমারের ব্যবহারের স্বয়ংক্রিয়ভাবে ৩সেন্টিমিন্টারের বেশি চিড়ও সেরে যাবে। গবেষকেরা এই প্লাস্টিক তৈরিতে মানুষের রক্ত থেকে অনুপ্রেরণা পেয়েছেন। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই উদ্ভাবনের বিষয়টি ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
মানুষ বা গাছের শরীরে যখন কোনো ক্ষতের সৃষ্টি হয় তখন যেভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার নিরাময় ঘটে সেরকম কাঠামো তৈরির জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন গবেষকরা। ২০০১ সাল থেকেই এ ধরনের রাসায়নিক তৈরিতে কাজ করলেও এতদিন কেবল খুব অল্প পরিমাণ চিড় স্বয়ংক্রিয়ভাবে সেরে যেত। গবেষকরা দাবি করেছেন, তাঁদের সাম্প্রতিক উদ্ভাবনের ফলে বিভিন্ন যন্ত্রে ব্যবহূত প্লাস্টিকে বড় ধরনের চিড় ধরলেও তা স্বয়ংক্রিয় সেরে যাবে।