রঙিন পাখির নেপথ্যে
পাখিদের মধ্যে অনেক প্রজাতির শরীর ও ডানায় নানা রঙের মিশেল চোখে পড়ে। বিপরীত লিঙ্গের পাখিকে আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় অভিযোজনের কারণে পাখিরা এ রকম বর্ণিল রূপ পেয়েছে। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক সম্প্রতি এই দাবি করেছেন।নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ ড্যানিয়েল থমাসের নেতৃত্বে ওই গবেষকেরা পাখিদের রঙিন হওয়ার নেপথ্য কারণ অনুসন্ধান করেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই গবেষকেরা প্রায় ১০ হাজার আধুনিক পাখি প্রজাতি নিয়ে গবেষণা করেন। এর মধ্যে তিন হাজার প্রজাতির শরীরেই নানা রঙের সমাহার ছিল। থমাস বলেন, পৃথিবীতে অনেক দিন ধরে টিকে আছে এমন প্রজাতির পাখিদের শরীর রঙিন হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। কারণ বংশবিস্তার অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিউজিল্যান্ড হেরাল্ড।