রজনীকান্তের নামে মোবাইল ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিখ্যাত অভিনেতা রজনীকান্তকে ঘিরে অসংখ্য কৌতুক প্রচলিত রয়েছে। চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে তঁার অদ্ভুত ক্ষমতার বিষয়টিতেও অভ্যস্ত তঁার ভক্তরা। এবারে রজনীকান্তের নামে তৈরি হচ্ছে একটি বিশেষ মোবাইল ফোন। রজনীকান্তের সাম্প্রতিক চলচ্চিত্র `কোচাডায়ান' মোবাইল ফোনে দেখার সুযোগ করে দিয়ে ভারতের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান `কার্বন মোবাইলস' তৈরি করছে মোবাইল ফোনটি । `রজনীকান্ত কোচাডায়ান' নামের এ প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের নাম রেখেছে- রজনীকান্ত ও তঁার চলচ্চিত্রটির নাম অনুসারেই। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। কার্বনের তৈরি `রজনীকান্ত কোচাডায়ান' মোবাইল ফোনের সামনে ও পেছনে ভারতীয় এ তারকার সাক্ষর থাকবে। ফোনটি ১২ ডিসেম্বর রজনীকানে্তর জন্মদিন উপলক্ষে বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে কার্বন। উলে্লখ্য, ১২ ডিসেম্বর রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোন অভিনীত `কোচাডায়ান' চলচ্চিত্রটিও মুক্তি পাবে। রজনীকান্ত মোবাইল ফোনটির দাম বিষয়ে এখনও মুখ খোলেনি কার্বন।