রত্নখচিত যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়াজুড়ে প্রযুক্তির নানা ধরনের পণ্যের বিভিন্ন সংস্করণ পাওয়া যায়। সাধারণত প্রতিনিয়ত যেসব যন্ত্র বেশি ব্যবহৃত হয়, তার বিভিন্ন সংস্করণ, বিভিন্ন নকশায় বাজারে আসে। অনেক যন্ত্র বিশেষ করে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন এদিক দিয়ে এগিয়ে। শৌখিন মানুষদের কথা বিবেচনায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ স্মার্টফোন কিংবা যন্ত্রের সঙ্গে বিভিন্ন নকশার কাজ করেন, যা দেখতেও সুন্দর হয় আবার তাতে যুক্ত হয় দামি সব জিনিস। এদিক দিয়ে বিভিন্ন সময়ে স্বর্ণের তৈরি স্মার্টফোন কিংবা গান শোনার যন্ত্রের নানা খবর বিভিন্ন সময়ই পাওয়া যায়। এর চেয়েও দামি কিছু এ ধরনের প্রযুক্তি পণ্যের বিস্তারিত নিয়ে আয়োজন—
.
.

ছবি তোলা যাদের শখ, তাদের পছন্দের পণ্য হচ্ছে ভালো একটি ক্যামেরা এবং লেন্স। সাধারণ ক্যামেরার পাশাপাশি ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো নিকনের ডিএফ ক্যামেরা বাজারে এসেছে। এ ক্যামেরাটির দাম ৫৮ হাজার ডলার!

.
.

হাতের মুঠোয় থাকা প্রিয় ফোনের যত্ন-আত্তির ক্ষেত্রে অনেক কিছুই করেন ব্যবহারকারীরা। আর স্মার্টফোনের এ ধরনের আনুষঙ্গিক পণ্যেরও রয়েছে বিশাল বাজার। পুরো মোবাইল ফোনকে মুড়িয়ে ফেলতে পারে এমন একটি খাপ সম্প্রতি বাজারে এসেছে। সাধারণ খাপের সঙ্গে এর বড় ব্যতিক্রম হচ্ছে, এ কাভারটি হীরকখচিত। এর দাম ১৫ লাখ ডলার!

.
.

অ্যাপলের গান শোনার যন্ত্র আই–পড। বিশ্বব্যাপী গান শোনার যন্ত্রের মধ্যে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ যন্ত্রটির হীরকখচিত বিশেষ একটি সংস্করণ বাজারে এসেছে। আর এ আই–পডটির দাম রাখা হয়েছে ৪২ হাজার ডলার। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে দামি আই–পড! এ আইপডে কিন্তু গানও শোনা যাবে!

.
.

অ্যাপলের বিভিন্ন ধরনের পণ্যেই নানা নকশায় বাজারে পাওয়া যায়। আইফোন ৪এস সংস্করণের একটি সোনা দিয়ে মোড়া আইফোন বাজারে বেশ আলোচিত। বলা হচ্ছে এটিই সবচেয়ে দামি আইফোন ৪এস এলিট গোল্ড। এর দাম ৯৪ লাখ ডলার।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: টুইটার