‘আমার কাছে রবি মানে আলো। আলো আসার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যেমন সব অন্ধকার কেটে যায়। তেমনি রবি হাতে থাকলে সবকিছু আলোময় হয় যায়।’ -এস এম আবু তৈয়াব।
‘রবি আমার শান্তিময় স্থান।’-অমিতাভ রেজা চৌধুরী।
‘রবি হাতে থাকলেই মনে হয় আমি আলোর মধ্যে থাকি।’ -সানিয়া মাহমুদ
রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় ‘রবি’র অর্থ জানতে চাইলে এমনটাই জানান তিন আলোচক। প্রথম আলোর সহযোগিতায় মিট দ্য রবি এলিটের প্রথম পর্বের ওয়েবিনারে আলোচক হিসেবে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট এপারেল্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়াব; পারফেটি ভ্যান-মেলের মার্কেটিং ডিরেক্টর (বাংলাদেশ এবং শ্রীলঙ্কা) সানিয়া মাহমুদ; নির্মাতা ও প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী।
ওয়েবিনারের শুরুতেই মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘রবি সম্প্রতি ৫ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ১৯৯৭ সালে রবি (শুরুর নাম আলাদা ছিল) যাত্রা শুরু করে। ২০০৯ সালে ১ কোটি এবং ২০২০ সালে আমরা ৫ কোটিতে পৌঁছাই। আমাদের প্রধান চালিকা শক্তি আমাদের গ্রাহক। শুরু থেকে ছেড়ে যাননি এমন গ্রাহকও আমাদের সঙ্গে আছেন। আমাদের গ্রাহকদের সঙ্গে আমাদের শুধু ব্যবসায়ী সম্পর্ক না, আমাদের সম্পর্ক আত্মার। ৫ কোটি গ্রাহককে সামনে রেখেই মিট দ্য রবি এলিট অনুষ্ঠান আয়োজন বলে জানান মাহতাব উদ্দিন আহমেদ।’
মূল আলোচনায় এস এম আবু তৈয়াব বলেন, ‘তিন বছর আগে আমি অন্য অপারেটর থেকে বিরক্ত হয়ে মাইগ্রেট করে রবিতে এসেছি। মাইগ্রেটের আগে আমি আগে অন্য অপারেটরে থাকলেও আমার স্ত্রী ব্যবহার করত রবি। এনএমপি শুরু আগে আমি অনেক দিন অন্য একটা অপারেটরে ছিলাম। সবার কাছে নম্বরটা পরিচিত হয়ে গিয়েছিল, এ জন্য কষ্ট করে হলে ওই নম্বরেই আমি ছিলাম। যখনই আমি শুনলাম একই নম্বরে রেখে অপারেটর পরিবর্তন করা যায়। সঙ্গে সঙ্গে আমি রবিতে চলে এলাম। অনেক তিক্ত অভিজ্ঞতা পেয়েছি। আমি যখন রবিতে এলাম, তখন আমি রবিতে বেশ স্বচ্ছন্দ ও আরামবোধ করছি। রবিতে এসে বুঝলাম প্রতিষ্ঠানটি আসলেই গ্রাহকদের টেককেয়ার করে। কোভিডের সময় ফোন করে খোঁজখবর নিয়েছে এবং উপহারও পাঠিয়েছে। সত্যি কথা বলতে, আমি এত সুবিধা অন্য অপারেটরে পাইনি।
রবির সঙ্গে আমি ভালো আছি সুখে আছি। আমার কয়েকজন ভাই অন্য অপারেটর ব্যবহার করে। আমরা যখন গ্রামের বাড়ি যাই, তখন তারা ফোনের কথা বলতে ঝামেলায় পড়ে। কিন্তু রবি সিম থাকার কারণে আমাকে কোনো দিনও কথা বলতে সমস্যার পড়তে হয়নি। একই সঙ্গে ভালো ইন্টারনেটও ব্যবহার করতে পারি।’
আমার জন্য রবি শুধু একটা মোবাইল কোম্পানি না, আমার পার্টনার জানিয়ে অমিভাত রেজা চৌধুরী বলেন, ‘রবির পথচলার সঙ্গে আমারও পথচলা। আমি যতটা না ব্যবহারকারী তার চেয়ে বেশি রবির সঙ্গী। আমি রবির ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলোর সঙ্গে যত না পরিচিত, ব্যবহারকারী হিসেবে এর চেয়ে বেশি পরিচিত একজন নির্মাতা হিসেবে। রবির যখন কোনো নতুন সার্ভিস এসেছে, আমি তখন সবার আগে জানতে পেরেছি। কারণ রবির সেবাগুলো সিনেমার (বিজ্ঞাপনের) মাধ্যমে তুলে ধরেছি। রবি আসলে আমার কাছে পরিবার। আমি যখন চট্টগ্রাম বা বান্দরবান এলাকায় শুটিং করতে গিয়েছি, তখন রবি আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এমনও হয়েছে অন্য অপারেটরের সিনেমা (বিজ্ঞাপন) বানাতে গিয়েছি তখন ওই এলাকায় তাদের নেটওয়ার্ক নেই। তখন ফুল টিমের রবি সিম কিনতে হয়েছে। রবিতে আমার সবচেয়ে ফ্যাস্টাটিক অভিজ্ঞতার কথা যদি বলি, তাহলে বলব রবি রোমিং সিস্টেম। আমার লাইফে সবচেয়ে ভালো অভিজ্ঞতা রবি রোমিং সিস্টেম নিয়ে। আমি সত্যিই এ বিষয়টা সবচেয়ে বেশি ইনজয় করেছি। আমি একবার ইউরোপ সফরে গিয়েছিলাম, তখন খুবই কম খরচে রবির রোমিং সুবিধাটা নিয়েছিলাম। ইউরোপের বিভিন্ন শহরে ঘুরেছি, কিন্তু আমার কোনো শহরেই নতুন সিম কিনতে হয়নি।’
বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে রবি নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে বলে জানান সানিয়া মাহমুদ। তিনি বলেন, ‘আমি ২৩ বছর ধরে রবির সঙ্গে আছি। সব অপারেটরের কম-বেশি ঝামেলা হয়। কিন্তু আমি রবির সঙ্গে সে অর্থে কোনো ঝামেলাই পাইনি। আমার মেয়ের বয়সের চেয়ে আমার সিমের বয়স বেশি। আর আমার মেয়েও এখন রবি সিম ব্যবহার করে। আর রবির রোমিংয়ের সুবিধা অসাধারণ।’
অনুষ্ঠানে সঞ্চালক মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবির প্রতিটি সিমের জন্য কিন্তু আলাদা আলাদা অফার আছে। আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি রবির সিম বেছে নিতে পারেন। গ্রাহককে যদি ভালো সেবা দেওয়া হয়, তাহলে কিন্তু গ্রাহকেরা ওই অপারেটরকে আপন করে নেবে। করোনার সময় প্রচুর লোক সিম ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন। আমরা কিন্তু করোনার সময় অনেক অফার দিয়েছিলাম। আমরা এখন ফোনকল আর ইন্টারনেট সেবার মধ্যেই সীমাবন্ধ থাকিনি। জীবনযাপনের সব সেবা নিয়ে রবি কার্যক্রম পরিচালনা করেছে বলে জানান মাহতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শেষ অংশ আলোচক তিনজনের মধ্যে রেপিড ফায়ার রাউন্ড অনুষ্ঠিত হয়।