রবি ইন্টারনেট মেলা ২ জুন থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের নয়টি জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। আজ ২৯ মে বুধবার দুপুরে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এই ইন্টারনেট মেলার আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা।২ জুন থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৩ জুলাই পর্যন্ত।দেশের তরুণ শিক্ষার্থী ও ইন্টারনেট সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হচ্ছে বলেই আয়োজকেরা জানিয়েছেন।মেলায় সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।