রবি গ্রাহকদের গুগল নেক্সাস ৭ জয়ের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিঅনলাইন শপিং পোর্টাল এখনই ডটকম থেকে দিনে সর্বোচ্চ সংখ্যক পণ্য কিনে প্রতিদিন একজন রবি গ্রাহক একটি ‘গুগল নেক্সাস সেভেন’ জয়ের সুযোগ পাবেন। আজ মঙ্গলবার মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং এখনই ডটকম একটি চুক্তি সই করেছে।

রবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সুযোগে অংশগ্রহণ করতে এখনই ডটকমের অনলাইন শপিং পোর্টালে রবি গ্রাহকেরা তাঁদের রবি নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। ৫০০ টাকার বেশি পণ্য কিনলে পরবর্তী কেনাকাটার আগ পর্যন্ত ৭৭ টাকার গিফট ভাউচার উপভোগ করতে পারবেন।
রবি গ্রাহকেরা ৭ মেগাবাইটের ডাটা প্যাক ব্যবহার করে বিনা মূল্যে এখনই ডটকম ব্রাউজ করতে পারবেন। এ ছাড়া টি-শার্ট, জুয়েলারি, ঘড়ি ও কনটাক্ট লেন্সসহ এখনই ডটকমের কয়েকটি নির্দিষ্ট পণ্যের ওপর বিশেষ অফার উপভোগ করতে পারবেন রবি গ্রাহকেরা।
নিবন্ধিত রবি গ্রাহকেরা অনলাইন শপিং অফারটি উপভোগ করতে পারবেন ৯ মার্চ রোববার পর্যন্ত।