রবিতে অপেরা মিনি ব্যবহার করলে বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি গ্রাহকেরা অপেরা মিনি ব্যবহারে ৫ এমবি ডেটা বিনা মূল্যে পাবেন
রবি গ্রাহকেরা অপেরা মিনি ব্যবহারে ৫ এমবি ডেটা বিনা মূল্যে পাবেন

মোবাইল ফোন সংযোগদাতা রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে অপেরা মিনি ব্রাউজার দিয়ে প্রতিদিন বিনা মূল্যে ৫ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। রাজধানীতে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই বিশেষ সুযোগের ঘোষণা দেওয়া হয়।
অপেরায় এই সুবিধা পেতে গ্রাহকদের ফোনে অপেরা মিনি খুলে ‘ফ্রি ইন্টারনেট কুপন’ আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি পেইজ আসবে, সেখানে গ্রাহকেরা বিনা মূল্যে ৫ মেগাবাইটের ইন্টারনেট কুপন চালু করতে পারবেন। এ কুপনের পৃষ্ঠপোষক বিক্রয় ডটকম। যাদের ফোনে অপেরা মিনি ইনস্টল করা নেই, তারা m.opera.com সাইট থেকে বিনা মূল্যে অপেরা নামিয়ে নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, ‘এই ইন্টারনেট প্যাক একই সঙ্গে গ্রাহকদের যত খুশি বিনোদন ও তথ্য প্রাপ্তির সুযোগ করে দেবে।’ রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য মানসম্মত ডেটা প্যাক দিতে রবি সব সময়ই নতুন মাধ্যম খুঁজে বের করছে।’