রবির একুশে পোর্টাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়েব পোর্টাল একুশে চালু করেছে মুঠোফোন সংযোগদাতা রবি আজিয়াটা লিমিটেড।ভাষা আন্দোলন, শহীদ মিনার ও প্রভাতফেরির ইতিহাস, ভাষাশহীদদের জীবনী, ভাষাসৈনিকদের অবদান, একুশের কবিতা এবং বাংলা বর্ণমালার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এ পোর্টালটি। রবি গ্রাহকেরা ৪৬৩৬০১ নম্বরে ডায়াল করে এ পোর্টালে ঢুকতে পারবেন। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পোর্টাল ব্যবহারকারীদের মধ্য থেকে শীর্ষ ১০ জনকে রবির পক্ষ থেকে দেওয়া হবে ১টি করে মোবাইল ফোন। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট বাদে মিনিটপ্রতি দুই টাকা চার্জ প্রযোজ্য হবে।