রবির গ্রাহকদের জন্য অনমোবাইলের সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি
রবি

মোবাইল অপারেটর রবির সঙ্গে চুক্তি করেছে ভারতের বেঙ্গালুরু ভিত্তিক মোবাইল ফোনের ভ্যালু অ্যাডেড বা বিশেষায়িত সেবা-প্রদানকারী প্রতিষ্ঠান অনমোবাইল। প্রতিষ্ঠানটি রিং ব্যাক টোন ও ইন্টারেকটিভ ভয়েস রেসপনস সেবা দেবে।
রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে অনমোবাইল রবির গ্রাহকদের জন্য রিং ব্যাক টোন সেবা দিতে শুরু করেছে। চুক্তির আওতায় রবির জন্য আরো ফিচার ও নানা উদ্ভাবনী সেবা চালু করবে অনমোবাইল।  
রবির ভ্যালু অ্যাডেড সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সামির জোহা বলেন, ‘নতুন উদ্ভাবনী সেবাসহ রবির গ্রাহকরা অনমোবাইলের নানা সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদান করতে পারব। এছাড়া ফিচার কপি করার জন্য গ্রাহকদের জন্য শিগগিরই অনমোবাইলের জনপ্রিয় ইন্টার অপারেটর প্রেস সেবা চালু করা হবে।’