রবির নতুন সিইও সুপুন বীরাসিংহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপুন বীরাসিংহা
সুপুন বীরাসিংহা

বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন সুপুন বীরাসিংহা। তিনি সদ্যবিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত  হলেন।

সুপুন বীরাসিংহা এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজিয়াটা গ্রুপের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি নেটওয়ার্ক ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান হিসেবে কাজ করেন।

চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ), ইউকের ফেলো সদস্য ও শ্রীলঙ্কার শ্রী জয়েওয়ারদেনেপুরা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সি ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন সুপুন। এরপর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া সুপুন হার্ভার্ড বিজনেস স্কুলের অ্যালামনাস।