রবির বাংলা ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি বাংলায় ওয়েবসাইট চালু করেছে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে www.robi.com.bd/bangla ঠিকানার ওয়েবসাইট উদ্বোধন করে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, বাংলা ভাষার একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। বাংলার গর্ব, ইতিহাস ও গৌরবকে রবি সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। দেশের সব মানুষের কাছে ইংরেজি সহজবোধ্য নয়। ক্যুনার আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে রবির বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছে। এর ফলে সবাই তাদের চাহিদা, সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের সঙ্গে ভাগাভাগি করতে পারবে।’ অনুষ্ঠানে রবির প্রধান বাণিজ্যিক কর্মমর্তা বিদ্যুৎকুমার বসু বলেন, ‘দেশের মানুষের তথ্যে সবটুকু সেবা দেওয়ার জন্য রবির বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছে। আমরা যা করছি এবং যা করতে চাই, তা আমাদের গ্রাহকদের স্বচ্ছভাবে জানাতে চাই। দেশের সব মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য বাংলার বিকল্প নেই।’অনুষ্ঠানে রবির পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার চেতনা বজায় রাখতে ডিসেম্বর মাসে রবির বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছে। এই বাংলা ওয়েবসাইট রবির চলার পথের বিজয় অর্জনের একটি অন্যতম পদক্ষেপ। অনুষ্ঠানে রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।এখন থেকে গ্রাহকেরা পণ্য সম্পর্কে ও অন্যান্য সেবা সম্পর্কে বাংলায় এ ওয়েবসাইটে তথ্য পাবেন। —তারিকুর রহমান খান