রমজান মাসের অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পবিত্র রমজান উপলক্ষে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্মাতা এমসিসি লিমিটেড ‘সওয়াব’ নামে একটি অ্যাপ প্রকাশ করেছে। ইফতার ও সাহরির সময়সূচি, কোরআন, হাদিস, নামাজ ও রোজার নিয়মকানুন, বিভিন্ন দোয়া, তসবিহ গণনা থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য আছে এতে। শুধু রমজান মাস নয়, বছরজুড়ে সওয়াব অ্যাপটি ধর্ম পালনে সাহায্য করবে বলে জানা যায়। কেবলার দিক খুঁজে বের করতে অ্যাপে একটি কম্পাসও রাখা হয়েছে।

সওয়াব অ্যাপে প্রতিটি সুরা বাংলা তরজমাসহ আছে। গুগল প্লেস্টোর (http://bit.ly/SawabApp) থেকে অ্যাপটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড কিটক্যাট বা পরের সংস্করণের স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপটি সমর্থন করবে। এ ছাড়া উইন্ডোজ ফোনের জন্যও অ্যাপটি পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি