মূলভাব অংশ-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ৭নং প্রশ্ন অনুচ্ছেদ বা কবিতাংশটুকুর মূলভাব লেখো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রশ্নের নম্বর থাকবে ৫।
১০.
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
মূলভাব: আমাদের চারপাশে সব সময়ই কোনো না কোনো শব্দ হতে থাকে। বিশেষ করে শহরে। গাড়ির হর্নের শব্দে ঘুমোনোই যায় না। চারপাশে সিডি, টিভি, টেলিফোন বাজে। হইচই শব্দে ভীষণ খারাপ লাগে। তাই শহরের শব্দ দূষণের চেয়ে পল্লী গাঁয়ে জীবন কাটে মিষ্টি মধুর সুরে ও আনন্দে।
১১.
বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে।
আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। ধর্মের কথাই ভাবা যাক। আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
মূলভাব: বাংলাদেশের বাঙালি হিসেবে আমরা সৌভাগ্যবান। বাংলাদেশ ছাড়াও আরও বিভিন্ন রাজ্যে বাঙালি রয়েছে। তাদের কথা বলার ভাষাও বাংলা। একই দেশ, অথচ কত বৈচিত্র। এটাই আমাদের গৌরব। আমরা নানান জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি। এতেই আমাদের আনন্দ।
১২.
বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। সিংহ বললেই মনে হয়ে আফ্রিকার কথা। তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই। এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও, তবু বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই। রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন।
‘রয়্যাল বেঙ্গল টাইগাল’ নামটি পৃথিবীর সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে, অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে? বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য। সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে।
মূলভাব: ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। এমনি করে বাঘের কথা উঠলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে হবে, মনে হবে সুন্দরবনের কথা। এই বাঘ ছাড়াও সুন্দরবনে চিতাবাঘ, ওলবাঘ, গন্ডার, হাতিসহ বিভিন্ন জীবজন্তু ছিল, যা বর্তমানে বিলুপ্ত। প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। এগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা