রয়্যাল বেঙ্গলটাইগার নামটি সবাই জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আফলাতুন, সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
বিরাম চিহ্ন  অংশ-৬
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।

১১.
রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীর সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে।
উত্তর: ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীর সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে, অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে? বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য। সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে।

১২.
মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেইসব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখপাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো।
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দা-কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো।

১৩.
দিন আসে দিন যায় একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনিই আমাদের রাজা সবাই এ কথা জানে ওই দেখুন নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
উত্তর: দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা, সবাই এ কথা জানে। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল