রসচিঠি-১৫৯
প্রিয় ,
এক যে একই সঙ্গে বেকুব এবং ভালো হতে পারে, তা তোকে না দেখলে
ই করতাম না। তাময়ী আন্টি না হয় করে তোকে একটা মগ কিনতে বলেছেন, তাই বলে তুই সেটা কিনতে মিরপুর থেকে মগবাজার চলে যাবি? ‘মগ শুধু মগবাজারেই পাওয়া যায়’—এই ঐতিহাসিক জ্ঞানের কারণে তোকে ছোটদের
সাগর উপাধি দেওয়া উচিত। তবে তোর হৃদয়জুড়ে মায়ের প্রতি যে ভালোবাসা, তাতে পাড়া- র মতো আমিও মুগ্ধ। এ জন্যই আমি তোকে মন দিয়ে ভালোবাসি। অথচ তুই বেকুব তা পালন করা ছাড়া কিছু করিস না।
ইতি তোর বন্ধু জ
সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ ২৩ জুলাই। খামের ওপর লিখতে হবে: রসচিঠি-১৫৯, রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।
রসচিঠি ১৫৮: উত্তর
প্রিয় আফজাল,
ছাতা দিয়ে মুখ ঢাকার যতই চেষ্টা করো, আমি কিন্তু ঠিকই দেখেছি। মাথায় কদমছাঁট ইনস্টল করায় তোমাকে যা লাগছে না! দেখলে যে কেউ বলবে গৌরনদী এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী হেঁটে যাচ্ছে। শোনো, টানা বৃষ্টিতে আমাদের বাসার সামনে এখন হাঁটুপানি। আকাশজুড়ে এমন বৃষ্টি চলতে থাকলে হয়তো আরও কয়েক দিন দেখা হবে না। ও ভালো কথা, শিলাইদহ থেকে মামা এসেছেন। তিনি স্বনির্ভর হওয়ার জন্য গলির পানিতে মৎস্য চাষ করার কথা ভাবছেন। তুমি তাঁর কাছ থেকে কিছু পরামর্শ নাও। কাজে দেবে।
ইতি মেঘা
রসচিঠি–১৫৮: বিজয়ী
হাকিম গাজী, কড়াইল, ঢাকা প্রভাতী, হাটহাজারী, চট্টগ্রাম মঈনুল ইসলাম, মজমপুর, কুষ্টিয়া