রসায়ন-কম্পিউটার যোগসূত্র উদ্ভাবনে তিন বিজ্ঞানীর নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসায়নে নোবেল পেলেন আরেই ওয়ারশেল, মার্টিন কারপ্লাস ও মাইকেল লেভিট
রসায়নে নোবেল পেলেন আরেই ওয়ারশেল, মার্টিন কারপ্লাস ও মাইকেল লেভিট

কম্পিউটার পদ্ধতির মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়াকে দৃশ্যমান করার উপায় উদ্ভাবন করায় এবার রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মার্টিন কারপ্লাস, মাইকেল লেভিট ও আরেই ওয়ারশেল। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ভাষ্য, রসায়নকে সাইবার-জগতে নিয়ে যাওয়ার কৃতিত্বের জন্য রসায়নে নোবেল পেলেন তিন গবেষক।
রাসায়নিক বিক্রিয়াকে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে দৃশ্যমান করার প্রক্রিয়াটি নতুন ধরনের ওষুধ তৈরিতে কাজে লাগানো সম্ভব। গবেষকেদের উদ্ভাবিত পদ্ধতিতে কম্পিউটারের সাহায্যে রসায়নের জটিল ও রহস্যময় প্রক্রিয়ার ‘ম্যাপ’ তৈরি করা সম্ভব। রাসায়নিক প্রক্রিয়ার বিস্তারিত জানা সম্ভব হওয়ায় এর মাধ্যমে নতুন ব্যবহারিক ক্ষেত্র তৈরি হয়েছে।