
ব্যবসা করুম। কাম তো আমার একটাই—দুই নম্বরি। সরকারি ১০ টাকা কেজি দরের চাল কিইন্যা ৪০ টাকায় বেচুম!

২০ টন চাউল আইন্যা দিমু, কেজিপ্রতি ১০ টাকা কইরা দেওন লাগব।
ভালো কথা, কিন্তু চাউলে পাত্থর কতটুকু দিবেন?
পাত্থর মিশামু কী করতে! পাত্থরের দাম অনেক বাইড়া গেছে, দিলে লস খামু।

বেশি লাভ করতে যাইয়ো না, ধরা খাইলে জামিন নাই।

লাইফে যদি ছক্কা মারার ভয়ই থাকত তাইলে ব্যাটসম্যান হইতাম না, আম্পায়ারিং করতাম!

চাউলের ব্যবসা শুরু করতেছ শুনছি, আমার লাভ কী তাতে?

দিমু সুইট হার্ট, মাসে ৫০ কেজি করে চাউল তোমার বাড়িতে পাঠায় দিমু। বাকিরা তো কেজি ৪০ কইরা কিনে, তুমি আমারে ১০ টাকা কইরাই দিয়ো।

চাল যেন ভালো মানের হয়, পাথর যেন না পাই!

আরে, তোমারে পাঠানো চাউলে পাত্থর থাকব না, পোলাওয়ের চাউল মিক্স কইরা দিমুনে।

তুমি যে ধান্দা শুরু করছ, এইটা ক্রাইম! ধান্দা বন্ধ করো, নয়তো জেলে আইনা ভাত খাওয়ামু।

প্রমাণ দেখান। দেখাইতে পারলে আপনারে বাসায় আইনা বাসমতি চাউলের ভাত খাওয়ামু!

ওস্তাদ, পুলিশ অফিসারটারে কোথাও ট্রান্সফার কইরা দেন! ব্যাটা আমার প্যাটের ভাত চাউল বানায় দিতাছে।
তুই আমারে এক বস্তা পোলাওয়ের চাউল পাঠায় দে, বাকিটা দেখতাছি।

আমার ট্রান্সফার যেখানেই হোক না কেন, আমি তোকে জেলের ভাত খাওয়াবই!

সিনেমার নাম দিতে বলছিলাম ‘Rice’ আর লিখছে ‘Raees’! আগে যদি জানতাম যে এরাই এনসিটিবির পাঠ্যবইয়ের লেখক, তাইলে তো নিজেই গিয়া ঠিক কইরা দিয়া আসতাম! ধুর!