রাঙামাটিতে হলো তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির পুরোনো কোর্ট মাঠে গত ৩ নভেম্বর তথ্যপ্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইনফরমেশন টেকনোলজি সলিউশন এর আয়েজক। মেলার উদ্বোধন করেন দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গির কামাল। এসময় উপস্থিত ছিলেন ইনফরমেশন টেকনোলজি সলিউশনের পরিচালক মো. লোকমান হোসেন এবং মেলা কমিটির সদস্য সচিব মো. ইমরান। খবর বিজ্ঞপ্তির। মেলায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। মেলায় রাঙামাটির বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যাংকের মিলে ১২ টি স্টল অংশ নেয়। শ্রেষ্ঠ স্টল হিসেবে নির্বাচিত হয়েছে টেক ভ্যালি।