রাঙিয়ে তুলুন মাই কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের থাকা মাই কম্পিউটারকে ইচ্ছে মতো রঙিন করে নেওয়া যায়। এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের ডেস্কটপের ফাঁকা জায়গায় ডান ক্লিক করে Properties-এ যান। Appearance-এ ক্লিক করুন। এর নিচে Advance-এ ক্লিক করলে, Advance Appearance ডায়ালগ বক্স আসবে। এখন বক্সের নিচে Items-এ window-এ ক্লিক করুন। এখন এর ডানপাশে Color 1-এর নিচে সাদা রং সিলেক্ট আছে দেখাবে। এখানে অন্য কোনো রং বেছে নিয়ে OK করুন। নুর হোসেন, সাতক্ষীরা