রাজধানীতে আইওটি নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে একটি কারিগরি সেমিনার। আইওটির পাশাপাশি কর্মশালার রোবোটিকস এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়েও কথা বলা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী জুবায়ের আল বিল্লাল খান, লিডস করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক শামসুল হক এবং রাইজআপ ল্যাবসের মোবাইল গেম ডেভেলপার ইমরান হোসেন।
এ আয়োজনে সহযোগিতা করে ডাটাসফট, লিডসফট, রাইজআপ ল্যাবস, স্পেস অ্যাপস বাংলাদেশ ও ইএমকে সেন্টার।
বিজ্ঞপ্তি