রাজধানীতে আজ থেকে স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। তিন দিনের এই মেলা শনিবার শেষ হবে। এক্সপো মেকারের আয়োজনে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই মেলা।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে বিশেষ ছাড় ও উপহার দেবে। পাশাপাশি বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেলায় তাদের নতুন পণ্য উন্মোচন করবে। আগের চেয়ে বড় পরিসরে এবার মেলার আয়োজন করা হচ্ছে।

সকাল ১০টা থেকে শুরু হবে মেলা। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বিকেল চারটায়। মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ফেসবুক পেজে (www.facebook.com/STExpo) কুইজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রয়েছে সেলফি বাজ কুইজ কনটেস্ট। মেলা আয়োজনে সহযোগিতা করছে টেকশহর ডটকম, স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‍্যাংগস, এডেটা এবং পিপলস রেডিও। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা।