রাজধানীতে আজ মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭’–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এরপর এদিনই সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এই প্রতিযোগিতার আয়োজক। এই আয়োজনের বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫টি দল অংশ নিচ্ছে। এর আগে গত ৭ মার্চ অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতায় ৩৬৩টি দলের মধ্য থেকে ১১৫টি দল নির্বাচিত হয়েছে।
বিজ্ঞপ্তি