রাজধানীতে শীতার্তদের পাশে বিআইজেএফ
২২ জানুয়ারি রাতে রাজধানীর শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
‘মানবতার সেবায়’ স্লোগান নিয়ে রাজধানীর ১০০ জন মানুষের হাতে ১০০টি কম্বল তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয় কম্বল বিতরণ। এরপর ছবির হাট এলাকা, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, শাহবাগ, নীলক্ষেত, নিউমার্কেট কাঁচাবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার, হাতিরঝিল, গুলশান, বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকায় কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বিআইজেএফের সহসভাপতি তরিক রহমান, সাংগঠনিক সম্পাদক বাদল খানসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য ও স্বেচ্ছাসেবক।
এ কাজে বিআইজেএফকে সহায়তা করে অগ্রণী ব্যাংক লিমিটেড, জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড ও এখনি ডটকম।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বিআইজেএফ শীতকালে শীতার্তদের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে।
—বিজ্ঞপ্তি