রাজধানীতে হলো আইসিটি রোড শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ১১ ও ১২ জুন হয়ে গেল ‘আইসিটি রোড শো’ নামের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক আয়োজন। শুক্রবার এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকারের দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার সঠিক ব্যবহার করতে হবে এবং রোড শো থেকে অর্জিত জ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে কাজের ক্ষেত্রে তাদের আরও চৌকস ও দক্ষ হতে হবে। রোড শোতে দেখানো হয় কীভাবে টেলিভিশন সম্প্রচারকারীরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সহজে জ্ঞানভিত্তিক তথ্যবিনোদন সম্প্রচার করতে পারে।খবর বিজ্ঞপ্তির। এ আয়োজনে বিষয়বস্তু নির্মাতা, টিভিচ্যানেলের ব্যবস্থাপক, ব্যবসায় নির্বাহী, স্টুডিও ট্রান্সমিশন প্রকৌশলীরা অংশ নেন। যৌথভাবে এর আয়োজক ছিল এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (আবু) ও ইউনেস্কো। সার্বিক ব্যবস্থাপনা করে মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (এমডিসিসি)।