রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে তাকে মন্ত্রী বানাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক উত্তর  অংশ-১২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
কাকঁনমালা আর কাঞ্চনমালা
এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতেই পারছেন না। কী হলো কী হলো! মন্ত্রী, সেনাপতি, দাসদাসী আর রানি ছুটে এসে দেখেন, রাজার শরীরজুড়ে গেঁথে আছে সুচ আর সুচ।
হাতিশালে হাতি তার, ঘোড়াশালে ঘোড়া। লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী, রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে, আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা। চারদিকে তার থইথই সুখ। এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না, মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
এদিকে, রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা, আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু! রাজা দুই হাতে জড়িয়ে ধরেন। কেঁদে জেরবার হয় রাখালবন্ধু। চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি তো রাজা! সেই ভুলের জন্য ক্ষমা চান, আর বলেন, বন্ধু, আজ থেকে তুমি আমার মন্ত্রী।
১. রাজার কতজন পুত্রসন্তান ছিল?
ক. ৪ জন খ. ৩ জন. গ. ২ জন ঘ. ১ জন।
উত্তর: ঘ. ১ জন।
২. রাজার কতজন কন্যাসন্তান ছিল?
ক. ১ জন খ. ২ জন গ. একজনও নয় গ. ৪ জন
উত্তর: গ. একজনও নয়।
৩. রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের কার বন্ধুত্ব ছিল?
ক. কৃষকের খ. রাখালের গ. কামারের ঘ. কুমোরের
উত্তর: খ. রাখালের।
৪. রাজপুত্র কোথায় বসে রাখালবন্ধুর জন্য অপেক্ষা করে?
ক. বাঁশতলায় খ. গাছতলায় গ. বনের ধারে ঘ. পুকুরপাড়ে
উত্তর: খ. গাছতলায়।
৫. রাজপুত্র কার কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে সে তাকে মন্ত্রী বানাবে? ক. সেনাপতির কাছে খ. কৃষকবন্ধুর কাছে
গ. রাখালবন্ধুর কাছে ঘ. মন্ত্রীর ছেলের সাথে
উত্তর: গ. রাখালবন্ধুর কাছে।
৬. রাজার চারিদিকে কেমন সুখ?
ক. অসীম সুখ খ. অথই সুখ গ. থইথই সুখ ঘ. ভরপুর সুখ
উত্তর: গ. থইথই সুখ।
৭. রাজার মাথার চুল কী হয়ে গেছে?
ক. কাঁটা খ. পোকা গ. সুচ ঘ. সুতা। উত্তর: গ. সুচ।
৮. রাজপুত্র রাখালবন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করে?
ক. রাখালকে তার মন্ত্রী বানাবে খ. রাখালকে শূলে চড়াবে গ. রাখালকে সেনাপতি বানাবে ঘ. রাখালকে রাজ্য লিখে দেবে
উত্তর: ক. রাখালকে তার মন্ত্রী বানাবে।
৯. চারদিকে কার থইথই সুখ?
ক. নতুন রাজার খ. প্রজা সাধারণের
গ. নতুন সেনাপতির ঘ. রাজ্যের সন্ন্যাসীদের
উত্তর: ক. নতুন রাজার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল