রাজপূণ্যাহ মেলায় প্রযুক্তি পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমাং সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তিজ্ঞান ছড়িয়ে দিতে পার্বত্য জেলা বান্দরবানে রাজপূণ্যাহ মেলায় অংশ নিয়েছে কম্পিউটার সোর্স। গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ মেলায় প্রতিষ্ঠানটি কম্পিউটারের ব্যবহার সম্পর্কে দর্শকদের সচেতন করছে। মেলায় নানা প্রশ্নের জবাব দেন কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক তারিক উল হাসান, তারেকুল হক এবং চট্টগ্রাম শাখার শুভময় দাশ। কম্পিউটার সোর্সে স্টলে সিএসএম পিসি, ফুজির‌্যাসু, ডেল ও এইচপির ল্যাপটপ কম্পিউটার এবং নরটন অ্যান্টিভাইরাস দেখানো হচ্ছে। —বিজ্ঞপ্তি