রাজবাড়ীতে ওয়াইম্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চালু হলো বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের (বিসিএল) তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট। দেশব্যাপী ওয়াইম্যাক্স নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে রাজবাড়ীতে এই সেবা চালু করল প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলালায়নের প্রধান সমন্বয় কর্মকর্তা আজহার এইচ চৌধুরী ও প্রধান বিপণন কর্মকর্তা জি এম ওয়াইম্যাক্স চালুর ঘোষণা দেন। সম্মেলনে বাংলালায়নের পক্ষ থেকে বলা হয়, আপাতত রাজবাড়ী শহরে আমাদের নেটওয়ার্ক রয়েছে। শিগগিরই এ জেলায় ব্যাপকভাবে নেটওয়ার্ক বিস্তারের কার্যক্রম শুরু করা হবে।