রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ, লক্ষ্য ও অর্জন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে সেমিনারে বক্তারা বলেন, জেলার ১৪টি বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ অতি স্বল্প খরচে তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে পারবে। এ ছাড়া ২৪টি ইউনিয়নের সবগুলোতেই ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামিমুল হক সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজবাড়ীর উপপরিচালক মো. আলিম উদ্দিন, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুব-উল করিম বক্তব্য দেন। —গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি