রাজবাড়ীতে সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত বুধবার সাইবার নিরাপত্তা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সাইবার জগৎ, এটাই হোক আজকের শপথ’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম আনছারুজ্জামান। এতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান, বালিয়াকান্দির ইউএনও কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক তানভীর হাসান। কর্মশালায় ভিডিও বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান। —রাজবাড়ী প্রতিনিধি