রাজশাহী ও কুমিল্লায় বিসিএসের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও কুমিল্লায় সম্প্রতি শাখা গঠন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। ৯ জুলাই বিসিএসের রাজশাহী বিভাগীয় সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় রাজশাহী শাখার কমিটি গঠন করা হয়। আশরাফ সিদ্দিকীকে সভাপতি ও মো. আবুল ফজল কাশেমীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। ১৬ জুলাই গঠন করা হয়েছে বিসিএসের কুমিল্লা শাখা কমিটি। মো. নজরুল আমিন মোল্লাকে সভাপতি ও মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। দুটি কমিটি গঠনের সময় বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বারসহ কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। দুটি কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। —বিজ্ঞপ্তি